মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সরকারি মুখপাত্র জেনারেল ওটাভিও সান্তানা দু রেগো বারোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাষ্ট্রপতি কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

সোমবার বারোসের কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে। মঙ্গলবার তার করোনা আক্রান্তের খবর জানানো হয়।

৫৯ বছর বয়সী সাবেক আর্মি জেনারেল ‘স্বাস্থ্যবিধি মেনে ঘরেই থাকছেন’। বিবৃতি অনুযায়ী, দুশ্চিন্তা করার মতো কোনো উপসর্গ দেখা দেয়নি বারোসের।

যোগাযোগ প্রধান ফ্যাবিও ওয়ানগার্টেন ও জাতীয় নিরাপত্তামন্ত্রী অগাস্তো হেলেনোসহ বোলসোনারোর কার্যালয়ের ২০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য প্রেসিডেন্ট জানান, তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।

এপর্যন্ত ব্রাজিলে ১ লাখ ২৫ হাজার ২১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রাণহানি হয়েছে ৮ হাজার ৫৩৬ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com