ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

শাহরুখ-সানির অভিমান ভাঙল ১৬ বছর পর

অনলাইন ডেস্ক: দেড় দশকেরও বেশি সময় ধরে মুখ দেখাদেখি বন্ধ ছিল শাহরুখ খান ও সানি দেওলের। দীর্ঘ ১৬ বছর কথা বলেননি তারা।সেই অভিমানের দেয়াল নিজেই ভেঙে দিলেন শাহরুখ।

বলিউডের শক্তিমান এই দুই অভিনেতার মধ্যে রেষারেষি ‘ডর’ ছবির শুটিং থেকে। ‘ডর’-এ শাহরুখের খলচরিত্র নিয়ে পরিচালক যশ চোপড়ার কাছে আপত্তি জানিয়েছিলেন ছবির নায়ক সানি। শুটিং চলাকালেও সানি-শাহরুখের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সানিকে শাহরুখের ছুরি মারার দৃশ্যের প্রতিবাদ করে যশ চোপড়াকে সানি বলেছিলেন, একজন কমান্ডোকে কীভাবে এক সাধারণ ছেলে ছুরি মেরে ঘায়েল করতে পারে?

যদিও সানির কোনো কথাতেই পাত্তা দেননি পরিচালক। এ কারণে শুটিং সেটেই রেগে যান সানি। তারপর থেকেই শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে। সেই বরফ গলতে সময় লাগল ১৬ বছর।

প্রযোজক আলি ও করিম মোরানির কাছ থেকে ১৯৯৩ সালের ছবি ‘দামিনী’র স্বত্ব কেনা ছিল শাহরুখের রেড চিলিজ় এন্টারটেনমেন্টের। সেই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, মীনাক্ষী শেষাদ্রী, ঋষি কাপুর প্রমুখ।

ছেলে করণ দেওলের সঙ্গে সেই ছবির রিমেক করতে চান সানি, এই খবর পাওয়া মাত্র শাহরুখ নিজে থেকেই ছবির স্বত্ব সানিকে দিয়ে দেন। এর মাধ্যমে দুই অভিনেতার সম্পর্কের বরফ গলে। সূত্র: আনন্দবাজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

শাহরুখ-সানির অভিমান ভাঙল ১৬ বছর পর

আপডেট টাইম : ০৯:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০