ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঈদে লুমিনো পিকচার্স-এর দুই নাটক

বিনোদন প্রতিবেদক: মোশন রক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে আসন্ন ঈদে দুটি নাটক নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান লুমিনো পিকচার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার আর এইচ তানভীর ঢাকা টাইমসকে এ খবর জানান। দুটি নাটকের একটি হচ্ছে ‘আই লাভ ইউ’। অন্যটির নাম ‘প্রপোজ’।

কোনও মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তবে তাকে যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসা যায়। প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়। সময়টা হোক স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আই লাভ ইউ’ নাটকটি।
এই নাটকটি পরিচালনা করেছেন হালের সবচেয়ে জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহসান রহমান খান এবং সায়লা সাবি। ‘প্রপোজ’ নাটকটির পরিচালকও তিনি। এর প্রধান ভূমিকায় রয়েছেন প্রত্যয় হিরণ ও মাহিমা।

প্রেমের পূর্বশর্ত হলো ‘প্রপোজ’। প্রিয় মানুষকে প্রপোজ করতে গিয়ে বাধে নানান জটিলতা। কী সেই জটিলতা, কেনই বা এই জটিলতা? এরকম অনেক প্রশ্ন পাওয়া যাবে ‘প্রপোজ’ নাটকটিতে। আসছে ঈদুল ফিতরে ‘আই লাভ ইউ’ ও ‘প্রপোজ’ নাটক দুটি প্রযোজনা প্রতিষ্ঠান লুমিনো পিকচার্স-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানটির কর্ণধার আর এইচ তানভীর বলেন, ‘করোনা প্রাদূর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। আমাদের এই নাটক দুটির শুটিং হয়েছিল বছরের শুরুতে। লুমিনো পিকচার্স সব সময়ই দর্শকদের নির্মল বিনোদন দিয়ে আসছে। সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন । আশা করছি, নাটক দুটি সবার ভালো লাগবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঈদে লুমিনো পিকচার্স-এর দুই নাটক

আপডেট টাইম : ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০