ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!

বিনোদন ডেস্ক: বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী।

তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সে আভাসই পাওয়া যাচ্ছে। নিজের দারুণ সব ছবি নিয়মিতই শেয়ার করেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।

সিনেমাটা বেশ ভালোই বোঝেন দিশানি। নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন। এ বিষয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন।

মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী। তবে তিনি তার ঔরসজাত সন্তান নন।

দিশানীকে এক আস্তাকুঁড়ে ফেলে চলে যায় তার বাবা-মা। পত্রিকায় বিষয়টি পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি ওই শিশুকে দত্তক নেবেন। স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত ফুটফুটে সেই নবজাতিকাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

নিজের অন্য সন্তানদের থেকেও দিশানীকে বেশি আদর ও ভালবাসা দিয়ে যাচ্ছেন মিঠুন।

অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দিশানীর। বাবার অনুসারী হয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তবে সুপারস্টার বাবার খ্যাতির ধারেকাছেও পৌঁছুতে পারেননি তিনি।

মিঠুনভক্তরা এখন তাকিয়ে আছেন দিশানীর দিকে। দিশানির বলিউড যাত্রা কেমন হয় সে প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।

তথ্যসূত্র: পিংকভিলা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!

আপডেট টাইম : ০২:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০