ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

ডিএনসিসি মেয়রের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনে গিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে মেয়র বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তুরস্কের জাতির পিতাকে নিয়ে ‘কামাল পাশা’ নামে একটি কবিতা লিখেছেন। তাছাড়া ঢাকা ও চট্টগ্রামে ‘কামাল আতাতুর্ক’ নামে এভিনিউর নামকরণ করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রদূত ডিএনসিসির নগর স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ, অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

ডিএনসিসি মেয়রের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৪:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯