ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৬ দিন পর দেশের উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চল‌ছে

শেয়ারবাজার প্রতিবেদক : করোনা প‌রি‌স্থি‌তি‌র ম‌ধ্যে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর রোববার (৩১ মে) দেশের উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চালু হয়ে‌ছে।

এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া লেনদেন বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এ লেনদেন কার্যক্রম চলছে বলে জা‌নি‌য়ে‌ছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

এ‌দিন লেন‌দেন শুরুর প্রথম ১ ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩১ প‌য়েন্ট বে‌ড়ে ৪০৪০ প‌য়েন্ট অবস্থান কর‌ছে। এসম‌য়ে লেন‌দেন হ‌য়ে‌ছে ৬২ কো‌টি ৬৩ লাখ টাকা। একইভা‌বে ‌সিএসইর সিএসইএক্স সূচক ৯২ প‌য়েন্ট বে‌ড়ে ৯৬৫২ প‌য়ে‌ন্টে অবস্থান কর‌ছে। এসময় লেন‌দেন হ‌য়ে‌ছে ১ কো‌টি ৩০ লাখ টাকা।

দীর্ঘ বিরতির পর শেয়ারবাজারে আবার লেনদেন চালু হলেও দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে ডিএসই ও সিএসই। একইসঙ্গে কর্মীদের শিফটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এ দুই স্টক এক্স‌চেঞ্জ৷

তবে বিনিয়োগকারীদের সব থেকে বেশি যাতায়াত স্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিঝিলের ডিএসই বিল্ডিং এবং ডিএসই এনেক্স বিল্ডিংয়ে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে৷

একই সঙ্গে হাঁচি, কাশি বা সন্দেহজনক লক্ষণ থাকা কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসই। অফিস প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রতিবার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং ব্রোকারেজ হাউজে কর্মচারী ও গ্রাহকদের মাস্ক সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই৷

করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ঘো‌ষিত সাধারণ ছুটির আওতায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

৬৬ দিন পর দেশের উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চল‌ছে

আপডেট টাইম : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০