ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি ক্র্যাবের প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ : ববি হাজ্জাজ এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মিলবে যে ৫ খাবারে প্রাক্তনকে ভুলতে পেরেছেন? তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়ল ‘জেলার ২’ মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। বিদেশি বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামোর ওপর গুরুত্বারোপ করলেন আশিক চৌধুরী সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

করোনায় পেরুতে ২০ সাংবাদিকের মৃত্যু

ডেস্ক: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পেরুতে এ পর্যন্ত অন্তত ২০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকা মহাদেশের দেশটির সাংবাদিকদের ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরই পেরুর অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৬০০। এতে অনেক সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট।

সাংবাদিকদের এই সংগঠনের মুখপাত্র জুলিয়ানা লাইনেস বলেন, “দেশ জুড়ে ১ জুন পর্যন্ত আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।”

লাইনেস জানান, মৃত্যুবরণ করা সাংবাদিকদের অনেকেই যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাস্তা-ঘাট, বাজার ও হাসাপাতালগুলো থেকে রিপোর্ট করার সময় করোনাভাইরাসে সংক্রমিত হন।

“তারা কেবল ঘরে বানানো মাস্ক পরেই এই ভাইরাসের আধার হাসপাতালগুলোকে গিয়েছেন।”

পেরুতে করোনার সবচেয়ে বেশি প্রকোপ আমাজন অববাহিকা অঞ্চল লরেতোতে। আর নিহত সাংবাদিকদের সাতজনই এই অঞ্চলের।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের বেশির ভাগই ফ্রিল্যান্সার। তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের ইউনিয়নের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি ক্র্যাবের

করোনায় পেরুতে ২০ সাংবাদিকের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০