ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এঁরা হলেন- চট্টগ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী লেদু।

এই তিন মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে তথ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (২ জুন) শোক বিবৃতিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইসলামের প্রচার এবং প্রসারে উপমহাদেশের শীর্ষস্থানীয় ও সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা হাশেমীর অবদান অনস্বীকার্য। তার এ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি মরহুম মো. কবির চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মরহুম কবির চৌধুরী একজন বিজ্ঞ আইনজ্ঞ ছিলেন, তাঁর মৃত্যুতে আইন পেশার অপূরণীয় ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমীরুল ইসলাম চৌধুরী লেদুর মৃতুতে গভীর শোক প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। দলের দুঃসময়ে তার সাহসী পদক্ষেপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০