ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৩৭ জনের, শনাক্ত ২৬৯৫

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে।

এ সময়ে নতুন করে আরও ২৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ হাজার ১৪০ জনে।

বুধবার (৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের।

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ৯ জন। ১৯ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং খুলনা বিভাগের একজন।

বয়সের তথ্য বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন। আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ৩৯৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৬ হাজার ৪৯৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৩৭ জনের, শনাক্ত ২৬৯৫

আপডেট টাইম : ০৪:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০