ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

করোনা মোকাবিলায় ২৪ প্রতিষ্ঠানের অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে আরও ২৪ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অনুদান প্রদান করেছে। একইসাথে চার জন ব্যক্তিগতভাবে এই তহবিলে অনুদান দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমওতে) অনুষ্ঠিত এই অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে পিএমওতে অনুদানের চেক গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতায় এগিয়ে আসা এসব সংস্থা ও ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ অবশ্যই এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে।’

যেসব সংস্থা এবং ব্যক্তিবর্গ অনুদান দিয়েছেন তারা হলেন- মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন কর্তৃপক্ষ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ লিজিং এন্ড ফিন্যান্স কোম্পানিজ অ‌্যাসোসিয়েশন, আইপিডিসি ফিন্যান্স লি., লংকা-বাংলা ফিন্যান্স লি., উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি., বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লি., দিএমএস চেক্সটাইল লি., বাংলাদেশ অ‌্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়, আলিবাবা এন্ড জ্যাক মা ফাউন্ডেশন, ফ্যাশন গ্লোব গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অ‌্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস, সৎসঙ্ঘ হেমায়েতপুর, পাবনা এবং পিপিএস পাইপ ইন্ডাস্ট্রিজ লি.।

অনুদান দেওয়া ব‌্যক্তিরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মাদ শাহাবুদ্দিন চুপ্পু, গাইনি বিশেষজ্ঞ ডা. রাফা ইসলাম, বারডেম হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. সোনিয়া জামিন প্রিত এবং জেডএইচ শিকদার মেডিক‌্যাল কলেজের প্রভাষক ডা. সাদিয়া আহমেদও অনুদান প্রদান করেন।

অনুদনের চেক প্রদানের সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

করোনা মোকাবিলায় ২৪ প্রতিষ্ঠানের অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে

আপডেট টাইম : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০