ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

দেশে করোনা কেড়ে নিল আরও ৩০ প্রাণ, শনাক্ত ২৮২৮

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ২ হাজার ৮২৮ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৬০ হাজার ৩৯১ জন এবং মারা গেলেন ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩০ জন।এর মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ২ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১২ জন, সিলেটে ৩ জন, রাজশাহীতে ২ জন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। মৃত রোগীদের মধ্যে হাসপাতালে ১৭ ও বাড়িতে ১৩ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

দেশে করোনা কেড়ে নিল আরও ৩০ প্রাণ, শনাক্ত ২৮২৮

আপডেট টাইম : ০৫:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০