বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

জুমআর বয়ানে মহামারি ক‌রোনা ও ডেঙ্গু বিষয়ে স‌চেতন হওয়ার আহ্বান

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৫৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : মহামারি ক‌রোনার পাশাপা‌শি ডেঙ্গুর বিষ‌য়ে স‌চেতন হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

শুক্রবার (৫ জুন) জুমআর বয়ানে মুসল্লিদেরে এই আহ্বান জানান।তিনি।

মাওলানা মিজানুর রহমান বলেন, করোনায় প্রতিদিন আক্রান্তদের সংখ‌্যা বাড়ছে। এজন‌্য আমাদের অসচেতনতাই দায়ী। এ অবস্থায় নিজে বাঁচতে হলে, অন‌্যদের বাঁচাতে হলে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকতে হবে। সব সময় মাস্ক পড়াসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জমায়েত এড়িয়ে নিরাপদে চলতে হবে। শিশু-কিশোর, অসুস্থদের ঘরে থাকতে হবে। তাদের মসজিদে আসার দরকার নেই। বাড়িতে নামাজ পড়বেন। ইসলামী নির্দেশনা, সরকারের বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে।

করোনার সঙ্গে ডেঙ্গু প্রাদুর্ভাবে উদ্বেগ প্রকাশ করে মুফতি মিজান বলেন, বর্ষা মৌসুম শুরু হচ্ছে। করোনার পাশাপাশি ডেঙ্গু যাতে ছড়াতে না পারে এজন‌্য আমাদের সতর্ক থাকতে হবে। বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অংশও।

তিনি সবাইকে করোনা সংক্রমণ ও ডেঙ্গু থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com