ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি।

অভিনেতা রঙ্গনাথন মাধবন অভিনীত পরবর্তী সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানী নাম্বি নারায়ণকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতেই সাংবাদিক চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন তিনি। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি তৈরি হচ্ছে। সিনেমাটিতে নাম্বি নারায়ণ চরিত্রে অভিনয় করছেন মাধবন। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। ভারত, প্রিন্সটন, স্কটল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ায় সিনেমাটির শুটিং হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছর মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছাতে পারে বলে জানা গেছে।

এদিকে শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর তার নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি তিনি। তবে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমার পাশাপাশি আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির শাহরুখ

আপডেট টাইম : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০