ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সোমবার অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব

অর্থনৈতিক প্রতিবেদক : আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের জন্য বিকল্প বাজেট প্রস্তাবনা আগামীকাল (৮ জুন, সোমবার) উপস্থাপন করবে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

ওইদিন সকাল ১০টায় বাংলাদেশ অর্থনীতি সমিতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায় করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে।

অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট উত্থাপন করবেন। সূচনা বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। সঞ্চালক হিসেবে থাকবেন সহ-সভাপতি এ জেড এম সালেহ্।

ভিডিও কনফারেন্সটি অর্থনীতি সমিতির নিজস্ব ফেসবুক পেজ (Bangladesh Economic Association-BEA) থেকে সরাসরি প্রচার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সোমবার অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব

আপডেট টাইম : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০