ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

দেশে আজও করোনায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪ জনে। রোববার (৭ জুন) মৃত্যু হয়েছিল ৪২ জনের ও শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪৩ জন।

সোমবার (৮ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৯৬১টি। সারা দেশে পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩ ১জনের । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩ শতাংশ। নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৬ শতাংশ। মোট শনাক্তের মধ্যে পুরুষ ৭১ শতাংশ, নারী ২৯ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ নারী ২৩ শতাংশ।

নিহতদের মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের একজন, রাজশাহী বিভাগের ১জন, খুলনা বিভাগের দুই, বরিশাল ২, রংপুর ১ এবং ময়মনসিংহ বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৯৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৭ হাজার ৫৫২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে আজও করোনায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

আপডেট টাইম : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০