ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং অক্সিজেন চলছে।

চিকিৎসকদের বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন সোমবার (০৮ জুন) বিকেলে বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, অক্সিজেনও চলছে। তিনি খাবার খেতে পারছেন।’

এর আগে গত শনিবার (০৬ জুন) রাতে গণস্বাস্থ্যের ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছিলেন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।

সে সময় তিনি লেখেন, ‘গতকাল রাতে (শুক্রবার) স্যারকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। আজ (শনিবার) আবারও ডায়ালাইসিস দেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এর জন্য অক্সিজেন থেরাপি লাগছে।’

ডা. মনজুর কাদির বলেন, ‘আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে চিকিৎসক প্রতিদিন ওনার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট টাইম : ০৮:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০