ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রথমবার বলিউডের জনপ্রিয় রণবীর-ক্যাটরিনার জুটি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নির্মাতা জয়া আখতারের সিনেমায় জুটি বাঁধতে চলেছেন তারা।

জানা গেছে, গ্যাংস্টার-ড্রামা ঘরানার এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। এতে তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা। তার চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ।

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন ঘোষণার সময় এই সিনেমা নিয়ে রণবীরের সঙ্গে আলোচনা করেছেন জয়া। বর্তমানে রণবীর একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত। তাই সেই অনুযায়ী শিডিউল ঠিক করছেন। সবকিছু ঠিক থাকলে এটি হবে রণবীর-ক্যাটরিনা জুটির প্রথম সিনেমা।

এর আগে জয়া আখতারের ‘দিল ধারাকনে দো’ এবং ‘গলি বয়’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং। দু’টি সিনেমাতেই তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে এই নির্মাতার ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

রণবীরের পরবর্তী সিনেমা ‘৮৩’। এছাড়া ‘জয়েস ভাই জোরদার’ ও ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে। ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘সূর্যবংশী’। পাশাপাশি আলী আব্বাস জাফর পরিচালিত সুপারহিরো ঘরানার একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

প্রথমবার বলিউডের জনপ্রিয় রণবীর-ক্যাটরিনার জুটি

আপডেট টাইম : ০১:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০