ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪২২ কোটি ডলার বাণিজ্য ঘাটতি ১০ মাসে

অর্থনৈতিক প্রতিবেদক: টানা ১০ মাস ধরে রফতানি আয় নিম্নমুখী। এ কারণে বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতির মুখে প‌ড়ে‌ছে বাংলাদেশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৪২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৮৭৫ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে চার হাজার ২৯৭ কোটি ৪০ লাখ ডলার। এতে এপ্রিল শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৪২২ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরের একই সময় এই ঘটতির পরিমাণ ছিল এক হাজার ৩৯৭ কোটি ৮০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলেও সেপ্টেম্বর থেকে তা ঋণাত্মক হয়েছে। এপ্রিল শেষে লেনদেন ভারসাম্যে ঘাটতি ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

১৪২২ কোটি ডলার বাণিজ্য ঘাটতি ১০ মাসে

আপডেট টাইম : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০