ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

প্রতি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ডিএসসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বৈঠকে করপোরেশনের সব ওয়ার্ডে একটি করে এসটিএস স্থাপনের এই নির্দেশনা দিলেন মেয়র।

বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডসহ ৭৫টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে ২৫টি ওয়ার্ডে এসটিএস রয়েছে। ফলে, বাকি ৫০টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা দিনে দিনে কঠিন হয়ে উঠছে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ।

এছাড়াও, অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে, সেজন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য করপোরেশনের মেয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন এবং আগামী ৩০ বছরের মেগা প্লানের সঙ্গে সমন্বয় রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের একার পক্ষে কষ্টসাধ্য জানিয়ে মেয়র তাপস জনগণকে ব্যক্তিগত পর্যায়েও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকী, সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের নির্দেশ

আপডেট টাইম : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০