ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

করোনায় মৃত ব্যক্তিদের জন্য বায়তুল মোকাররমে দোয়া হয় শুক্রবার

জ্যেষ্ঠ প্রতিবেদক : সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা, তাদের শোকার্ত পরিবারসহ দেশবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান।

জুমার নামাজে আজ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ‌্যবিধি মেনে মুসল্লিদের নামাজ পড়তে দেখা গেছে। বেশির ভাগ মুসল্লির মুখে ছিল মাস্ক। তবে তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ ও বের হবার সময় আগের মতো সামাজিক দূরত্ব লঙ্ঘন করেন অনেক মুসল্লি। মসজিদে প্রবেশ করার সময় জীবাণুনাশক কক্ষে স্প্রে করতে দেখা যায়নি।

‘মনে হচ্ছে তিনি এখনও বসে আছেন’

প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভূয়সী প্রশংসা করে জুমার বয়ানে মুফতি মিজানুর রহমান বলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন। ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নিয়েছেন। মনে হচ্ছে আমরা আপনজনকে হারিয়েছি। এই রমজানেও তিনি কষ্ট করে তারাবি পড়েছেন। মনে হচ্ছে এখনও তিনি চোখের সামনে নামাজের কাতারে বসে আছেন।

মুফতি মিজান বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ইসলামের খেদমত করে গেছেন। আল্লাহ পাক তার এই খেদমতকে কবুল করুন। তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

মহান আল্লাহকে ভয় করার তাগিদ দিয়ে ইমাম বলেন, আজকে ধর্ম প্রতিমন্ত্রী নেই, আরো কত মানুষ নেই। চোখের সামনে চলে গেছেন। আমাকে আপনাকেও যেতে হবে। আল্লাহকে ভয় করুন। হিংসা বিদ্বেষ, মিথ্যা, ঘুষ দুর্নীতি পরিহার করুন। একে অপরের সাহায্যে এগিয়ে আসুন। রাসূলের সুন্নাত আকড়ে ধরুন। একাগ্রচিত্তে আল্লাহর বন্দেগি করুন। মহানবী ও তার আহলে বায়তকে ভালোবাসুন। তাহলে এ ধরনের গজব থেকে আমরা নিশ্চই রক্ষা পাবো। আল্লাহ আমাদের রহম করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় মৃত ব্যক্তিদের জন্য বায়তুল মোকাররমে দোয়া হয় শুক্রবার

আপডেট টাইম : ০৯:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০