ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশিরা এবার হজে যেতে পারছেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে এ বছর খুবই সীমিত পরিসরে হজ হবে। শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা আসন্ন হজে অংশ নিতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য সব দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকবে।

সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর (অতিরিক্ত সচিব) মাকসুদুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকসুদুর রহমান বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি সরকারের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন, তাদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনও টিকা বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। হজে যেতে ইচ্ছুক ৬৭ হাজার মানুষ ইতিমধ্যে নিবন্ধন করেছেন। সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশিরা এবার হজে যেতে পারছেন না

আপডেট টাইম : ১২:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০