ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা ৩য় বার ‘এশিয়ামানি’ সেরা ব্যাংক ব্র্যাক

অর্থনৈতিক প্রতিবেদক : টানা তৃতীয়বারের মতো ‘এশিয়ামানি’ সেরা ব্যাংকের সম্মাননা পেলো ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ আর্থিক প্রকাশনা এশিয়ামানি। তারা বাংলাদেশের সেরা ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংকের নাম ঘোষণা করেছে।

বুধবার (২৪ জুন) এক প্রতিক্রিয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেছেন, ‘অত্যন্ত আনন্দিত যে আমরা করপোরেট সুশাসন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার জন্য এশিয়ামানির কাছ থেকে স্বীকৃতি পেয়েছি। বিগত কযে়ক বছর ধরে বাংলাদেশের মার্কেটে গ্রাহক আস্থার এক অনন্য স্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক এবং আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সমুন্নত অবস্থানে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।

ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং এই প্ল্যাটফর্মের একমাত্র বাংলাদেশি সদস্য ব্যাংক।

এছাড়াও ব্র্যাক ব্যাংক ‘ফিন্যান্সিয়াল অ‌্যালায়েন্স ফর উইমেন’ আন্তর্জাতিক ফোরামেরও সদস্য। ফোরামটি নারীদের জন্য বিশেষ ব্যাংকিং পরিষেবা নিয়ে সচেতনতামূলক কাজ করে।

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মীদের একাগ্রতা ও গ্রাহকদের আমাদের ওপর অবিচল আস্থা ছাড়া এবং আমাদের পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রকদের নির্দেশনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমি এই সুযোগে ব্যাংকের সব স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাতে চাই। এই সম্মাননা নিঃসন্দেহে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসাবে আমাদের অবস্থান আরও মজবুত করবে এবং আমাদের আরও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

এর আগে ব্র্যাক ব্যাংক দু’বার এশিয়ামানি’র সেরা ডিজিটাল ব্যাংক হিসাবে পুরস্কৃত হয়েছিলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

টানা ৩য় বার ‘এশিয়ামানি’ সেরা ব্যাংক ব্র্যাক

আপডেট টাইম : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০