ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তি: তাপস

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর হাট পরিচালনায় ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘কোরবানির হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে ‘পশুর হাট ব্যবস্থাপনা’ বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মেয়র এসব কথা বলেন।

তাপস বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় কোরবানির হাটে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সে কদিন তদারকি করবে। যেন করোনা সংক্রমণ বাড়তে না পারে। এছাড়া, স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মেয়র আরও বলেন, ‘এসব অস্থায়ী পশুরু হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে। গরু কেনা-বেচায় এক গরু থেকে কতটুকু দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, তাও চিহ্নিত করে দেবো। আর হাটগুলোতে একমুখী পথচলা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তি: তাপস

আপডেট টাইম : ১০:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০