ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঈদের নাটকে নামভূমিকায় নাজিরা মৌ

বিনোদন প্রতিবেদক: কোরবানি ঈদের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটকে প্রথমবার নামভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। নাটকের নাম ‘সুন্দরী বাইদানী’। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন ফরিদুল হাসান।

করোনা সতর্কতার মধ্যেই নাটকটির শুটিং হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নাটকটি আগামী ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে নাজিরা মৌ বলেন, ‘করোনা ক্রান্তিকালের এ সময়ে একমাত্র সুন্দরী বাইদানী ঈদ ধারাবাহিকটিরই শুটিং করেছি আমি। চমৎকার লোকেশনে এ নাটকের শুটিং হয়েছে।

গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। এর আগে আমাকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে এমন নাটকে অভিনয় করেছি। কিন্তু নাটকের নামভূমিকায় কখনই কাজ করা হয়ে ওঠেনি। ফরিদুল হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি।

তিনি খুব যত্ন নিয়ে কাজ করেন। তবে এ ধারাবাহিকটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নাটক ছাড়া ছবিতেও অভিনয় করছেন এ অভিনেত্রী।

তার অভিনীত প্রথম ছবি ‘নন্দিনী’র শুটিং গত মার্চেই সুনামগঞ্জের হাওর এলাকায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবের কারণে সেটি আর হয়নি। ছবিতে আরও অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঈদের নাটকে নামভূমিকায় নাজিরা মৌ

আপডেট টাইম : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০