শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

করোনায় না ফেরার দেশে ভাষাসৈনিক সাঈদ হায়দার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৯১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ জুলাই) বিকালে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

গত জুন মাসে ডা. সাঈদ হায়দার করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এর পর দীর্ঘদিন ধরে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সেখানে মারা যান তিনি।

আজ বাদ এশা উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

১৯২৫ সালে পাবনায় জন্মগ্রহণ করেন সাঈদ হায়দার। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু দেশ ভাগের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন সাঈদ হায়দার। একুশের চেতনা পরিষদের সহ-সভাপতি ও প্রথম শহীদ মিনারের অন্যতম সহযোগী নকশাবিদ তিনি। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার একুশে পদক প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com