ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

এবার প্রভাসের বিপরীতে কিয়ারা

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। কিছুদিন আগে নির্মাতা নাগ অশ্বিনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’।

এদিকে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা। নায়িকা চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের নামও শোনা গেছে। তবে নতুন গুঞ্জন, সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি।

সায়েন্স ফিকশন ঘরানার বিগ বাজেটের এই সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন নির্মাতা নাগ অশ্বিন। কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সিনেমাটির হিন্দি সংস্করনের থিয়েটিক্যাল স্বত্বও দাবি করেছেন দীপিকা। পরবর্তী সময়ে তার পরিবর্তে অন্য নায়িকাকে নেওয়ার পরিকল্পনা করেন নির্মাতা।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। ভারতে লকডাউন শুরুর সময় জর্জিয়ায় এর শুটিং শেষ করে ফিরেছে সিনেমার টিম। বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী পূজা হেগড়।

অন্যদিকে গত বছর মুক্তি পাওয়া ‘কবির সিং’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিয়ারা। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে— ‘লক্ষ্মী বোম্ব’, ‘ইন্দু কি জওয়ানি’, ‘ভুলভুলাইয়া টু’। এছাড়া তামিল ভাষার সুপারহিট ‘চন্দ্রমুখী’ সিনেমার সিক্যুয়েলে এ অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

এবার প্রভাসের বিপরীতে কিয়ারা

আপডেট টাইম : ১২:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০