ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।

যশরাজ ফিল্মসের ব্যানারে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘ওয়ার’ সিনেমাখ্যাত পরিচালক সিদ্ধান্ত আনন্দ। শোনা যাচ্ছে, এতে শাহরুখ খানের সঙ্গে রোমান্স করবেন দীপিকা। ইতোমধ্যে নাকি সিনেমাটির চিত্রনাট্য পড়েছেন এই অভিনেত্রী। গল্পও তার পছন্দ হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, “করোনা মহামারির আগে যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল বড় বাজেটের সিনেমাগুলোর ঘোষণার জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল। যশ চোপড়াজির জন্মদিনে উপলক্ষে এই ঘোষণা দেওয়া হতো। ‘ওয়ার’ পরিচালকের সঙ্গে শাহরুখ ও দীপিকার সিনেমাটিও এই তালিকায় ছিল।”

সবকিছু ঠিক থাকলে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার পর ফের জুটি বেঁধে অভিনয় করবেন শাহরুখ-দীপিকা।

দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘৮৩’। সকুন বাত্রার একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি হলিউডের ‘ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া সম্প্রতি প্রভাসের সঙ্গে পরিচালক নাগ অশ্বিসের একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন সিনেমা থেকে দূরে শাহরুখ। তার পরবর্তী সিনেমা নিয়ে অনেক দিন থেকে জল্পনা-কল্পনা চলছে। শোনা যাচ্ছে, খুব শিগগির রাজকুমার হিরানির একটি সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা

আপডেট টাইম : ১২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০