ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দেবে ভারত

জ্যেষ্ঠ প্রতিবেদক: উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত। আগামীকাল সোমবার (২৭ জুলাই) ইঞ্জিনগুলো গ্রহণ করবে বাংলাদেশ।

রেলওয়ে মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, ‘দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত। এ উপলক্ষে আগামীকাল সোমবার দুপুর আড়াইটায় রেল ভবনের যমুনা সম্মেলন কক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন।

এ আয়োজনে সীমান্তের দুই পাশে স্থানীয় রেলওয়ে স্টেশনগুলোতে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশকে যে ৩ হাজার ৩০০ এইচপি ডব্লিউডিএম৩ডি লোকোমোটিভ দেবে, তা ২৮ বছর বা তারও বেশি সময় টিকবে। এগুলো প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে। এতে যাত্রীর পাশাপাশি মালামাল বহন করা যাবে।

গত বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটার গেজ (এমজি) লোকোমোটিভ ছিল, যার মধ্যে ১৩৯টি ২০ বছরের কর্মক্ষমতা অতিক্রম করেছে। ৯০টি বিজি লোকোমোটিভের মধ্যে ৫৫টির উপযোগও শেষ হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দেবে ভারত

আপডেট টাইম : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০