সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

২ আগস্ট দেশে ফিরবেন অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৬৩ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসা শেষে আগামী ২ আগষ্ট দেশে ফিরবেন।

রোববার (২৬ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এ কারণে সেখানে পৌঁছানোর ১৪ দিন পরে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়। যে কারণে চিকিৎসার কাজে অর্থমন্ত্রীকে একটু বেশি সময় দেশের বাইরে থাকতে হচ্ছে।

বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সাথে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন।

উল্লেখ্য যে, চিকিৎসার ফলোআপের জন্য গত ১ জুলাই বিকেলে লন্ডন যান অর্থমন্ত্রী। আইসিসির সভাপতি থাকাকালীন থেকে আইসিসির তত্বাবধানে লন্ডনে যেসব ডাক্তাদের পরামর্শ গ্রহণ করতেন, পরে তিনি সেসব ডাক্তারদের পরামর্শ নিয়মিত নেন। গত ৩০ জুন সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এরও বেশ আগে ফলোআপ চিকিৎসকের পরামর্শের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি ও বাজেটের কাজের ব্যস্ততার জন্য তা সম্ভব হয়নি। বাজেট উপস্থাপনের পরে তিনি চিকিৎসার ফলোআপের জন্য লন্ডন যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com