ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার থেকে পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশুর হাটগুলোতে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডি লেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ‌্য জানান ডিএসসিসি মেয়র।

স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্তাবলী প্রতিপালনে ডিএসসিসি কঠোরতা দেখাবে, জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৮টি সংসদীয় আসনের কথা বিবেচনা করে আমরা ১১টি জায়গায় ১১টি পশুর হাট ইজারা দিয়েছি। এসব হাট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে গতকাল ইজারাদারদের নিয়ে সভা করা হয়েছে। শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল থেকে আমরা হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখছি, অনেকেই ইতোমধ্যে ইজারায় বরাদ্দকৃত জায়গার বাইরে আবাসিক এলাকাতেও গরুর হাট বিস্তৃত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। বরাদ্দকৃত জায়গার বাইরে কোনো ইজারাদার পশুর হাট বসাতে পারবে না।’

ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে, এ আশা ব্যক্ত করে ডিএসসিসির মেয়র বলেন, ‘ঢাকা শহরের দশটি পুকুর-খাল-জলাশয় নিয়ে একটি প্রকল্প আমরা সাজাচ্ছি। শিগগিরই এ প্রকল্প জমা দেওয়া হবে। আমি বিশ্বাস করি, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সমস্যার সুরাহা করার পাশাপাশি দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যারও সমাধান করতে পারব।’

ধানমন্ডি লেকে ১২০ কেজি রুই (১০৮০টি পোনা), ৬০ কেজি কাতলা (৩০০টি পোনা), ১০৫ কেজি মৃগেল ১০৫ (১০৫০টি পোনা), ১৫ কেজি কালিবাউসসহ (১৫০টি পোনা) মোট ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিরিন গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার থেকে পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট টাইম : ১২:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০