ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সরকার সব ব্যবস্থা নিয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষকদের নগদ অর্থসহায়তা, সার, উন্নতমানের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনার সময়ে খাদ‌্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘করোনা আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। এরপরও কৃষির যে অগ্রগতি, তা ধরে রাখতে হবে।

খাবারের ব্যবস্থা করতে পারলে অন্য কোনোদিকে সমস্যা হবে না মন্তব‌্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। করোনার সময়ে যারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।

সরকার প্রধান বলেন, ‘ধান কাটার সময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে গেছেন। নিজের হাতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। এই কাজ করতে গিয়ে অনেকেই করোনা-আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণও করেছেন।

বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজির ১৭টি মূল নির্দেশনা রয়েছে। এর মধ্যে যে কয়টি আমাদের দেশের জন্য প্রযোজ্য, তার সব নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন, সেগুলো আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সংযুক্ত করে নিয়েছি।’ সেগুলো বাস্তবায়নের কাজ সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব‌্য করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

সরকার সব ব্যবস্থা নিয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০