ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা জয় করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: অবশেষে করোনামুক্ত হলেন ৭৭ বছর বয়েসি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ (২ আগস্ট) বিকালে এক টুইটে এ তথ্য জানান তার পুত্র অভিষেক বচ্চন।

টুইটে অভিনেতা অভিষেক বচ্চন লিখেন—সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় আমার বাবার ফল নেগেটিভ এসেছে। বাবাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাবা এখন থেকে বাড়িতে বিশ্রামে থাকবেন। আপনাদের দোয়া ও শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

চলতি মাসে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। এরপর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চনও। তারপর এ অভিনেতাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিষেক বচ্চন এখনো করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি জানিয়ে আরেক টুইটে অভিষেক লিখেন—দুভার্গ্যজনক হলেও এটিই সত্যি যে, আমার কোমরবিডিটিস থাকার কারণে আমি এখনো করোনায় আক্রান্ত। তাই আমাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। আমার পরিবারের পাশে থাকার জন্য আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

অমিতাভ-অভিষেকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর, বচ্চন পরিবারের অন্য সদস্যদেরও এ পরীক্ষা করানো হয়। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্যর করোনা পজিটিভ আসে। গত ২৭ জুলাই করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন তারা। বর্তমানে মেয়ে আরাধ্যকে নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনা জয় করলেন অমিতাভ বচ্চন

আপডেট টাইম : ০৯:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০