ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অভিনেত্রী মিনিশা লাম্বার সংসারে ভাঙন

বিনোদন ডেস্ক: সংসার ভাঙল ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমাখ্যাত অভিনেত্রী মিনিশা লাম্বার। রায়ান থামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার।

রায়ান একজন হোটেল ব্যবসায়ী। ২০১৫ সালে ৬ জুলাই বিয়ে করেন এই জুটি। বিয়েতে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এই অভিনেত্রীর বিয়ে নিয়ে মিডিয়ায় অনেক আলোচনা হলেও চুপ ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহ বিচ্ছেদের কথা স্বীকার করেন তিনি। জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আলাদা থাকতেন তারা।

মিনিশা বলেন, ‘রায়ান এবং আমি সমঝোতার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইনানুগভাবেও বিচ্ছেদের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

রায়ানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘মুম্বাইয়ের জুহুতে তার নাইট ক্লাবে আমাদের প্রথম দেখা হয়। কয়েকবার আমাকে এড়িয়ে যায়। এরপর এক বন্ধুর বাড়িতে তার সঙ্গে প্রথম কথা হয়। প্রথম দেখায় প্রেমে পড়ার ব্যাপারটি আমি আগে বুঝতাম না, কিন্তু এটি তেমনই একটি বিষয় ছিল। কয়েকমাস ডেট করার পর আমি বুঝতে পারি, সে আমার মনে মানুষ।’

‘ইয়াহা’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে বলিউডে পা রাখেন মিনিশা লাম্বা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হানিমুন প্রাইভেট লিমিটেড’, ‘দাস কাহানিয়া’, ‘কিডন্যাপ’, ‘ওয়েলডান আব্বা’ ইত্যাদি।

মিনিশার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূমি’ ২০১৭ সালে মুক্তি পায়। পরের বছর ‘তেনালি রামা’ ও ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ নামের দুটি টিভি শোয়ে কাজ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অভিনেত্রী মিনিশা লাম্বার সংসারে ভাঙন

আপডেট টাইম : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০