ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

সাবেক মেজর হত্যার তদন্ত ও বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ তদন্তের পর বিচারের সম্মুখীন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ আগস্ট) নিহত সাবেক সেনা কর্মকর্তার মায়ের সঙ্গে ফোনে আলাপকালে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাশেদের পরিবারকে হত্যার যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিয়েছেন।

ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী রাশেদের মাকে সান্ত্বনা জানান এবং তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।’ রাশেদের মা তার পরিবার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শুক্রবার (৩১ জুলাই) রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে রাশেদ নিহত হন। তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকনাফের মেরিন ড্রাইভ রোডে ঘটনাস্থলে দায়িত্বে থাকা চেকপোস্ট ইনচার্জসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে।

একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই হত্যাকান্ডের তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

সাবেক মেজর হত্যার তদন্ত ও বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১২:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০