শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

লেবাননে বিস্ফোরণের ঘটনায় আটক ১৬ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ঘটা ভয়াবহ দুর্ঘটনার জরুরি তদন্তের স্বার্থে ১৬ জনকে আটক করা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এমনটাই জানিয়েছে।

আদালতের বিচারক ফাদি আকিকি বলেছেন, কমপক্ষে ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অধিকাংশই বন্দর ও কাস্টসসের কর্মকর্তা। ১৬ জনকে আটক দেখানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ছয় বছর ধরে একটি ওয়্যারহাউজে সংরক্ষিত ২ হাজার ৭৫০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এ পর্যন্ত ১৩৭ জন মারা গেছে। আহত হয়েছে ৫ সহস্রাধিক।

বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা। শক ওয়েবে ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি। ৩ লাখ মানুষ হয়েছে গৃহহারা।

এই ঘটনার সঙ্গে জড়িতদের বুধবার গৃহবন্দি (হাউজ অ্যারেস্ট) দেখানো হয়। তাদের মধ্য থেকে ১৬ জনকে বৃহস্পতিবার (৬ আগস্ট) জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। বাকিদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com