ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তারা।

আজ (৭ আগস্ট) দুপুরে রামেন্দু মজুমদার বলেন—হ্যাঁ, আমরা করোনায় আক্রান্ত হয়েছি। কিন্তু এখন দুজনেই ভালো আছি। আমাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে না।

বরেণ্য এ নাট্যব্যক্তিত্ব আরো বলেন—প্রথমে ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। এটি গত ১৪ জুলাইয়ের ঘটনা। পরে ১৮ জুলাই কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রেজাল্ট পজিটিভ আসে। এর এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর ভাব তৈরি হয়। আমিও পরীক্ষা করাই। আমার রেজাল্টও পজিটিভ আসে।

শারীরিকভাবে কোনো অসুস্থতা বোধ করছেন না রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি। আগামী কয়েক দিনের মধ্যে আবারো কোভিড-১৯ পরীক্ষা করাবেন। দ্বিতীয়বারের পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশা ব্যক্ত করেছেন রামেন্দু মজুমদার।

ঢাকার মঞ্চ ও টিভি নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার। ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত তিনি। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

অন্যদিকে ফেরদৌসী মজুমদার শক্তিমান একজন অভিনেত্রী। স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সমান সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। ধারাবাহিক টিভি নাটক সংশপ্তকে ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান এই শিল্পী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০২:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০