রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল

সিনহার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনহা নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না। প্রতিবেদন অনুযায়ী, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের আইন অনুযায়ী সাজা হবে। সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

তিনি বলেন, যারা দোষী তাদের বিচারের মুখোমুখি করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা জড়িত প্রাথমিকভাবে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঘটনার দিন চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্য, টেকনাফ থানার সাবেক ওসিসহ ৯ জনের মধ্যে ৭ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চৌকিতে ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সিনহার বড় বোন শারমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com