ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

দেশে করোনায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা শনাক্তের ১৫৫তম দিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের।

শনিবার (৮ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। সারা দেশ থেকে আরও ১১ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ৮৪টি ল‌্যাবে ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, নিহত ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও সাতজন নারী। এরমধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, রাজশাহী ও চট্টগ্রামের চারজন করে, খুলনার পাঁচজন, সিলেটের দুইজন ও বরিশালের একজন মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

দেশে করোনায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১১

আপডেট টাইম : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০