ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে বছরব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েনার সীবার্ন ক্রিকেট গ্রাউন্ডে গত ২ এবং ১০ আগস্ট ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। ফাইনালে বৃহত্তর নোয়াখালী কিংস ৩৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। এছাড়া, ফাইনাল খেলা দেখতে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ফাইনাল খেলা শেষে বিজয়ী দলসহ অংশগ্রহণকারী অন্য দলগুলোর খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজনে দূতাবাসকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া, অংশগ্রহণকারী দলগুলো ও অস্ট্রিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামী বছরগুলোতে ভিয়েনায় ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজনে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০