ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

অবশেষে শুটিংয়ে ফিরছেন ফেরদৌস

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোজার ঈদের পর থেকে নাটকের কাজ শুরু হলেও সিনেমার কাজ শুরু হয়নি।

কোরবানির ঈদের পর চলতি মাসের শেষভাগে একাধিক নতুন সিনেমার শুটিং শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিত্রনায়ক ফেরদৌসও এ যাত্রায় শামিল হতে যাচ্ছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শুটিং শুরু করছেন তিনি।

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন এ অভিনেতা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অনেকদিন শুটিং করছি না। অভিনয় জীবনে একসঙ্গে এতদিন শুটিং বন্ধ রাখিনি কখনও।

তাই অবসর সময়ও এখন আর ভালো লাগছে না। স্বাস্থ্যবিধি মেনে এখন অনেকেই শুটিং করছেন। আমার সঙ্গেও একাধিক নির্মাতা যোগাযোগ করেছেন। আমি তাদের কাছে সেপ্টেম্বরের শুরুর দিকে শুটিং সিডিউল নির্ধারণ করার কথা বলেছি।

এর জন্য নিজেকে প্রস্তুতও করছি। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হবে বলে নির্মাতারা আমাকে নিশ্চিত করেছেন।’ বর্তমানে এ চিত্রনায়কের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হল ‘বিউটি সার্কাস’, ‘গন্তব্য’, ‘যদি আরেকটু সময় পেতাম’, ‘কাঠগাড়ায় শরৎচন্দ্র, ‘সেইভ লাইফ’, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

অবশেষে শুটিংয়ে ফিরছেন ফেরদৌস

আপডেট টাইম : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০