ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

সাত প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

নিউজ ডেস্ক: বাংলাদেশের ৭টি উন্নয়ন প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে এ অর্থায়ন করবে।

৪১তম ওডিএ ঋণ প্যাকেজের আওতায় এ অর্থ দেবে সংস্থাটি। প্রকল্পগুলো হচ্ছে, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট-লাইন ফোর, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-লাইন পাঁচ, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমগ্রুভমেন্ট প্রজেক্ট, খাদ্য মূল্য চেইন উন্নয়ন এবং নগর উন্নয়ন ও নগর প্রশাসন প্রকল্প। এসব প্রকল্পে অর্থায়নের জন্য বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপানের রাষ্ট্রদূত এইচ.ই.আইটিও নওকি স্বাক্ষর করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে ফাতিয়া ইয়াসমিন বলেন, জাপান আমাদের অন্যতম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। এ দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ব্যাপক ভূমিকা রয়েছে।

স্বল্প সুদের এই ঋণে অর্থে ছয়টি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যা দেশের অবকাঠামো ঘাটতি পূরণে সহায়ক হবে। আইটিও নাওকি বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে এসব প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

সাত প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

আপডেট টাইম : ০৯:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০