ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

চিকিৎসাধীন পরিবেশমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

বিশেষ প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বুধবার (১২ আগস্ট) তিনি সিএমএইচে ভর্তি হন।

এদিকে তার সুস্থতা কামনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে মন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

এর পূর্বে সকালে বড়লেখা উপজেলা পরিষদের আয়োজনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম হাসনাসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

চিকিৎসাধীন পরিবেশমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

আপডেট টাইম : ১২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০