শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে থানায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি আটক হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক বদলগাছীতে ছাগলকান্ডের ঘটনায় নতুন মোড়, নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে কেউ মারা যায়নি মোংলায় ৩ বছরেও মেলেনি বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচার: বিচারের দাবিতে বিশাল মানববন্ধন নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি পাকিস্তানে

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চিত্রশিল্পী মুর্তজা বশীর

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৬৩ বার পঠিত

নিউজ ডেস্ক: খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর (৮৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। হাসপাতাল সূত্রে জানা যায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এ ছাড়া তিনি দীর্ঘদিন হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com