ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩৬শ’ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক: করোনা আপডেটগত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এখন পর্যন্ত ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৮৬৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭৬০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং ৩ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২০৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪১ হাজার ২৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬১ হাজার ৪৯৩ জনকে।

এতে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৯৫৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৮২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৬৪ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৮৫১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩৬শ’ ছাড়ালো

আপডেট টাইম : ০৭:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০