ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অভিনেতা প্রভাস ঘোষণা দিলেন নতুন সিনেমার

বিনোদন ডেস্ক: নতুন একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেন ‘বাহুবলি’ সিনেমাখ‌্যাত অভিনেতা প্রভাস। ‘আদিপুরুষ’ নামে এ সিনেমা পরিচালনা করবেন ওম রাউত। টি-সিরিজের ব‌্যানারে এ সিনেমা প্রযোজনা করবেন ভূষণ কুমার। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে—ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ‌্যায় নিয়ে হিন্দি ও তেলেগু ভাষায় শুট করা হবে ‘আদিপুরুষ’। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

প্রভাস বলেন—প্রতিটি চরিত্র নিজস্ব চ‌্যালেঞ্জ নিয়ে আসে। আর তা রূপায়ণের কঠিন দায়িত্ব বর্তায় অভিনেতার উপর। এই চলচ্চিত্রের চরিত্রটি পরিচালক ওম যেভাবে ডিজাইন করেছেন, তাতে কাজ করার জন‌্য উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত আমাদের দেশের যুব সম্প্রদায় এই চলচ্চিত্র ভালোবাসবে।

ওম রাউত বলেন—এই চলচ্চিত্রের অংশ হওয়ার জন‌্য প্রভাসের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে ভূষণজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ কোনো শর্ত ছাড়াই তিনি আমার এই স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

এর আগে ভূষণ কুমারের সঙ্গে ‘সাহো’ ও ‘রাধে শ‌্যাম’ সিনেমায় কাজ করেছেন প্রভাস। ‘আদিপুরুষ’ এই জুটির তৃতীয় চলচ্চিত্র।

এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২২ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অভিনেতা প্রভাস ঘোষণা দিলেন নতুন সিনেমার

আপডেট টাইম : ০৬:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০