শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আরো একধাপ কমল স্বর্ণের দাম

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার পঠিত

অর্থনৈতিক ডেস্ক: প্রতি ভরি স্বর্ণে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আরো একধাপ কমল। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ সিদ্ধান্ত নেয়। আজ বেলা ২টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে প্রতিভরি সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তি ও তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে নতুন দাম। এর আগে চলতি মাসের ১৩ তারিখে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৫০০ টাকা কমিয়ে করা হয় ৭৩ হাজার ৭১৬ টাকা।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com