ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

নীতিমালা মেনে অ্যাপলের কাছ থেকে সুবিধা নিতে আগ্রহী মার্কিন গণমাধ্যম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপ স্টোরে পেমেন্ট পলিসির ক্ষেত্রে অ্যাপলের কাছে আরও সুবিধাজনক শর্ত চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। খবর রয়টার্সের

গত বৃহস্পতিবার ডিজিটাল কন্টেন্ট নেক্সটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে উদ্দেশ্য করে, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোষ্ট, ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য বার্তা সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিজিটাল কন্টেন্ট নেক্সট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপ স্টোর থেকে গণমাধ্যমগুলোর পাঠক হিসাবে প্রথমবারের মত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদেয় বিলের ১৫ থেকে ৩০ শতাংশ চার্জ হিসেবে কেটে রাখে অ্যাপল। যা অনলাইন মার্কেটিং জায়ান্ট অ্যামাজনের ক্ষেত্রে তুলনামূলক কম।

গত জুলাই মাসে হাউস জুডিশিয়ারি কমিটির এক শুনানিতে কুক জানিয়েছিলেন, নির্দিষ্ট নীতিমালা মেনে যে কোন অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠান প্রদেয় বিলের ক্ষেত্রে মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার কুককে পাঠানো এক চিঠিতে ডিজিটাল কন্টেন্ট নেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাসন কিন্ট জানান, যে সকল নীতিমালা মেনে অ্যামাজনের অ্যাপ প্রদেয় বিলের ক্ষেত্রে মূল্যছাড় সুবিধা পাচ্ছে সেই সকল নীতিমালা মেনে গণমাধ্যমগুলো অ্যাপল থেকে একই সুবিধা নিতে আগ্রহী। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি অ্যাপল এবং অ্যামাজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

নীতিমালা মেনে অ্যাপলের কাছ থেকে সুবিধা নিতে আগ্রহী মার্কিন গণমাধ্যম

আপডেট টাইম : ০৮:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০