ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

রাজস্ব আয় বাড়াতে চিরুনি অভিযানে নামছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: আর্থিক স্বনির্ভরতা অর্জন করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির অঞ্চল-২ (মিরপুর) এবং অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর সব ওয়ার্ডে মাসব্যাপী চিরুনি অভিযান চালানো হবে।

সোমবার (২৪ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও পরবর্তীতে চিরুনি অভিযান চালানো হবে। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে—করের পরিধি বাড়ানো। বাদ পড়া হোল্ডিং বা প্রতিষ্ঠানকে করের আওতাভুক্ত করা, রাজস্ব বিভাগের কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো, রাজস্ব বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণকে পৌর কর দিতে উৎসাহ দেওয়া।‘

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানান, চিরুনি অভিযানে করের আওতার বাইরে থাকা বাড়ি-ফ্ল‌্যাট/স্থাপনাকে এবং নতুন ফ্ল্যাট/বাড়ি/স্থাপনা করের আওতায় আনা হবে। ট্রেড লাইসেন্সহীন ও মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সধারী বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে।

চিরুনি অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরকে আহ্বায়ক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস‌্যের কমিটি করা হয়েছে। একজন উপ-কর কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটি বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করবে।

চিরুনি অভিযান সফল করার লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) বিকেলে গুলশানে ডিএনসিসির নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজস্ব আয় বাড়াতে চিরুনি অভিযানে নামছে ডিএনসিসি

আপডেট টাইম : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০