ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপনাদের ভালোবাসা থাকলে আমার কোনো বিপদ হবে না: পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি কখনো নিজেকে প্রতিমন্ত্রী পলক ভাবি না। আমি আপনাদের প্রিয় পলক হয়ে কবরে যেতে চাই। আমি শুধু ভোট চাই না। আপনাদের ভালোবাসা চাই। আমি প্রতিমন্ত্রী হয়ে পুলিশ নিয়ে চলি না। আমার কোনো গানম্যান থাকে না। আমার আস্থা-বিশ্বাস আছে। আপনাদের ভালোবাসা থাকলে আমার কোনো বিপদ হবে না। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী হয়ে সুখে দুঃখে আমৃত্যুকাল জনগণের সেবা করতে চাই।

রবিবার বিএম কলেজ প্রাঙ্গণে সিংড়া পৌরসভার ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

পলক বলেন, সুসময়ের বন্ধু তো অনেকেই হয়, দুঃসময়ে হায় হায়। আমরা শুধু মুখে মুখে নয়, কর্মেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো সরকার, কোনো রাজনৈতিক দল কোন প্রকার পৌরসভা করেনি। এই সিংড়া পৌরসভা জননেত্রী শেখ হাসিনার উপহার।

৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সহ-সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, শ্রমিক নেতা এসএম বাদল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোলই আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

আপনাদের ভালোবাসা থাকলে আমার কোনো বিপদ হবে না: পলক

আপডেট টাইম : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০