বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন ৫৬ জন, চমক দেখালেন হাবীব হাসান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৩ বার পঠিত

হুমায়ুন কবির: আসন্ন উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীব হাসান। আসনটি ঢাকা জেলার সর্ব উত্তরে অবস্থিত একটি অভিজাত এলাকা।
এবার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এলাকায় গ্রহণযোগ্যতা ও অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৫৬ জন। মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য সাহারা খাতুনের ঘনিষ্ঠ ও মাঠে সক্রিয় নেতা হাবীব হাসান।

মনোনয়নের প্রশ্নে অধিকতর দৃঢ় অবস্থানে ছিলেন হাবীব হাসান। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের দায়িত্ব পালন করায় নেতা কর্মী এবং সাধারণ জনগণের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ তৈরী হয়েছে। বিগত দিনের আওয়ামী লীগের যে কোন আন্দলনে তার ভূমিকা সক্রিয় নেতার মতই ছিল।

সুখে দুঃখে এলাকার মানুষ হাবীব হাসানকে কাছে পায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তাকে কাছে পায় এলাকাবাসী। যে কারণে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ এর প্রিয় পাত্র আলহাজ্ব হাবীব হাসান।

এছাড়া পারিবারিক ও আর্থিক দিক থেকে তিনি প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় ব্যক্তিগত ভাবেও তিনি বিনয়ী, হাস্যজ্জল এবং দানশীল ব্যক্তি। মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি তার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটাই বিশ্বাস এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com